নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৯ পিএম, ২০২৫-০১-১২
বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩জন নাগরিককে পুশব্যাক করা হয়েছে, আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে আটক ৫ জন মানব পাচারকারীকে আদালতে তোলা হলে আদালত ৫ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
রবিবার (১২জানুয়ারী) বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম ৫জন মানব পাচারকারীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩জনকে ভোরে পুশব্যাক করা হয়েছে আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে আটক ৫জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।
জেল হাজতে প্রেরনকৃত মানব পাচারকারীরা হলেন, বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো.নজরুল ইসলাম (৪০), মো.আবু হুজাইফা (৩১) ও মো.মোরশেদ আলম (৫৭)।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, আটককৃতদের মধ্যে ৫৩জনকে রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে এবং মামলার আলামত হিসেবে ৫জন রোহিঙ্গাকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, মামলার আসামী ৫জন মানব পাচারকারীর বিরুদ্ধে আলীকদম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বান্দরবান আদালতে তোলা হলে আদালত ৫জন আসামীকে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেয়।
প্রসঙ্গত: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে ১১জানুয়ারী (শনিবার) ভোররাতে বান্দরবানে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ৫৮জন মিয়ানমার নাগরিক ও তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ৫ মানব পাচারকারী আটক করে বিজিবির সদস্যরা আলীকদম থানায় সোপর্দ করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল জব্দ করে আলীকদম বিজিবির ৫৭ব্যাটালিয়ন এর সদস্যরা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited